অধিকাংশ বিজনেস ওনার এখনো মনে করে Ads মানে সেল !


 

অধিকাংশ বিজনেস ওনার এখনো মনে করে Ads মানে সেল !

🔴 প্রতিদিন পেজে প্রোডাক্টের ছবি পোস্ট করলেই সেল হবে রিচ আসবে।
🔴 একজন মার্কেটার দিয়ে এড, বুস্ট করালেই রাতারাতি সেল চলে আসবে।
🔴 কাস্টমারকে বারবার অফার আর ডিসকাউন্ট দিলেই তারা লুফে নেবে।
✅ এই ওল্ড স্কুল মেথডগুলো এখন পুরোপুরি ডেড 👇
কাস্টমারের সাইকোলজি এখন বদলে গেছে। এখন মানুষ ডিরেক্ট সেলিং পোস্ট দেখলে বিরক্ত হয়, একই অ্যাড বারবার দেখলে পেজ ব্লক করে দেয়। আজকের কাস্টমার অনেক বেশি স্মার্ট, তারা কেনার আগে ব্যাকগ্রাউন্ড চেক করে, পেজের ক্রেডিবিলিটি দেখে এবং শুধুমাত্র সেই ব্র্যান্ড থেকেই কেনে যাদের তারা ‘ট্রাস্ট’ করে।
আপনি যতক্ষণ না বুঝবেন যে কাস্টমারের মাথায় এখন বাইং ডিসিশন কীভাবে কাজ করে, ততক্ষণ পর্যন্ত বুস্টিংয়ের পেছনে ডলার ঢালা মানে শুধু টাকা পানিতে ফেলা। Reach হয়তো পাবেন, কিন্তু সেই Reach কখনো Sales-এ কনভার্ট হবে না। 🙂

Post a Comment (0)
Previous Post Next Post